
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচেঞ্জ রেটস ক্যালকুলেশন ফিলোসোফি অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও বাফেডার ট্রেজারার মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের ডিএমডি সুভাস চন্দ্র দাস।
কর্মশালায় দেশের ৫৪টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ১০৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিএইচ