সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৫৯ হাজার ৯৮৭টি শেয়ার ১১৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিং মিলসের ৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এনভয় টেক্সটাইলসের ৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে মেঘনা পেটের ৪ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।