মার্কিন কর্মকর্তারা ওমান উপকূলে ‘অজানা বস্তুর’ আঘাতে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে আগুন লাগার ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ওই কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের মধ্যে একজন কর্মকর্তা জানান, হামলায় দ্বিতীয় আরেকটি জাহাজও আঘাতপ্রাপ্ত হয়েছে। দুটি জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ওমান উপকূলে ট্যাংকারে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাতওমান উপকূলে ট্যাংকারে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত
হরমুজ প্রণালিতে এর আগেও জাহাজে বেশ কিছু হামলার ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টা-পাল্টি হামলা চালায়। সেই ঘটনার কয়েক দিন পরই নতুন করে এই হামলার ঘটনা ঘটলো। মূলত ওমানের জলসীমায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি করিডোর ঘোষণার পরই আগের হামলাগুলো হয়েছিল। ইরান শুরু থেকেই এই করিডোরের বিরোধিতা করে আসছে।
তেহরানের দাবি, এই করিডোর চালুর পদক্ষেপটি দুই দেশের মধ্যকার শত্রুতা অবসানের লক্ষ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘন করে। ইরান জানিয়েছে, ওই চুক্তি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনার একমাত্র দায়িত্ব তাদেরই।
এনজে