শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
দর বৃদ্ধির কারণ জানে না প্রভাতী ইন্স্যুরেন্স
প্রকাশিত - জুলাই ৮, ২০২৬ ১০:৩০ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ৭ জুলাই কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.