সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ৩০ কোটি ২৩ লাখ ৮ হাজার টাকার।
২৮ কোটি ৬৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডি ফাইন্যান্স, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, ডমিনেজ স্টিল, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এসকেএস