
সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) ড. রওশন আরা বেগম।
পদোন্নতির পর তাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) নতুন মহাপরিচালক (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিএইচ