পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেড (পিপিপিএলএল)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৯ জুলাই ইএলবি পিএলসি ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড এরগনের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এই চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
তবে এ বিষয়ে চুক্তির অনুলিপি ডিএসই ইস্টার্ন লুব্রিকেন্টসকে জমা দিতে বললেও এখন পর্যন্ত এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চুক্তিপত্রের কপি পায়নি বলে জানিয়েছে ডিএসই।
এসকেএস