শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
প্রকাশিত - জুলাই ১৩, ২০২৬ ২:৩৭ পিএম
পুঁজিবাজারের তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানি ২টির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।
এরই ধরাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) সকালে কোম্পানি ২টির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.