বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-২৩ ১৯:৩৬:৪২


মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মালের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

বিএইচ