[caption id="attachment_20096" align="alignleft" width="800"]
রুহুল কবির রিজভী। ফাইল ছবি[/caption]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের বরাদ দিয়ে বলেছেন, হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলায় মসজিদ-মন্দির স্থাপন বা এসবের উন্নয়নের নামে সরকারি বরাদ্দ লুটপাট করেছে আওয়ামী লীগের নেতারা।
জুন ক্লোজিংয়ের (সমাপ্ত অর্থবছর) নামে এভাবেই সারা দেশে লুটপাটের মহোৎসব চলছে বলে মন্তব্য করেন তিনি। আজ রোববার বেলা ১২টায় দলের নয়পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।