শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরাম হত্যার আসামি নিহত
প্রকাশিত - জুলাই ৩, ২০১৭ ১২:০৭ পিএম


ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি রুটি সোহেল (৩৪) নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
ফেনী র্যাব অফিস সূত্র জানায়, শহরের বিরিঞ্চি এলাকার রুটি সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে আবার বেপরোয়াভাবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তিনি বন্দুকযুদ্ধে নিহত হন। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করে। নিহত সোহেলের লাশ ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.