পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২০ টাকা ১৪ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৫ টাকা ৮৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ১০৯ টাকা ৩৫ পয়সা।
এসকেএস