দর পতনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৯ ১৫:২০:৪৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০ হাজার ২৮৭ বারে ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ২৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ কোটি ২১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬১ বারে ১৬ লাখ ৫৯ হাজার ১১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৫ বারে ১ হাজার ৮৭৮  টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এনআরবি ব্যাংকের ৫.৮০ শতাংশ , এম.এল. ডাইংয়ের ৫.৫৯ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্টের ৫.৪৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৫.৪১ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস