ওয়ানডের নতুন অধিনায়ক লিটন, সহ–অধিনায়ক হৃদয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৯ ২১:৩০:১১
মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে দলেল নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া তাওহিদ হৃদয়কে সহ–অধিনায়ক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
লিটন দাস আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।
বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, এ বিষয়ে মিরাজের সাথে আলোচনা হয়েছে এবং মিরাজও সম্মতি জানিয়েছেন।
বিসিবি সভাপতি জানিয়েছেন, দুই বলের জন্য দুই পৃথক অধিনায়ক রাখার ভাবনা থেকেই মিরাজকে সরিয়ে লিটনকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। লিটন একইসাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল সামাল দেবেন।
এ দিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাস্ত ছিলেন মিরাজ। সেই আসরের মাঝপথেই আজ দেশে ফিরেছেন তিনি। মূলত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যই এলপিএল ছেড়েছেন এই অলরাউন্ডার।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













