সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৪৬ হাজার ২২ টি শেয়ার ৯৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেজ স্টিলের ১৫ কোটি ২৭ লাখ ৩৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সামিট অ্যালায়েন্সের ৮ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে প্রাইম ব্যাংকের ৩ কোটি ০৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস