টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস: নিহত ২, আহত অন্তত ১৫
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহতদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনজে