শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খুলনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৩
প্রকাশিত - জুলাই ৮, ২০১৭ ১:৩২ পিএম


খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবলীগকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সন্ধ্যাবাজার থেকে সুমনকে যুবলীগ নেতা শেখ সেলিম ধরে নিয়ে যান। তারা নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে তাকে আটকে রেখে মারধর করেন এবং কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে সেলিম।
মারাত্মক আহত অবস্থায় সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শেখ সেলিম, তার শ্যালক জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে গ্রেফতার করেছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.