জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ সোমবার জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। ১১-দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন।
তিনি দাবি করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে ১১ দল।
এনজে