শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
প্রকাশিত - জুলাই ১১, ২০১৭ ৫:১৩ পিএম


আদালতের নির্দেশনা সত্ত্বেও শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম কেন শুরু হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে উপাচার্যকে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।
আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.