বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
প্রকাশিত - আগস্ট ১৭, ২০২৬ ২:৪৭ পিএম
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার।
৩২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-মালেক স্পিনিং মিলস্ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.