দীর্ঘ ৩৫ বছর পর বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হতে যাচ্ছে। সংসদ ভবনের অধিবেশনকক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংসদ সচিবালয়। ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যদিও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় সুনিশ্চিত।
ভোট গণনা শেষে অধিবেশনকক্ষেই ফল ঘোষণা করা হবে।
গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বলেন, “সংসদীয় ব্যবস্থায় ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোটগ্রহণের ৩৫ বছর পর এবার এ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে—সব মিলিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচন ‘ঐতিহাসিক’। এ নির্বাচনের দিকে পুরো জাতি ও বিশ্ববাসী তাকিয়ে আছে।
এনজে