পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,নবনিযুক্ত প্রশাসকেরা হলেন—১. মো. মোস্তাকুর রহমান — পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ২. মো. মোকাদ্দাসুল আলম — অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ৩. মো. মোশাররফ হোসেন — অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও ৪. বিমল কুমার গাইন — যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গত ১৮ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারার বলে এই নিয়োগ দেওয়া হয়। পরদিন ১৯ আগস্ট নিয়োগপ্রাপ্ত চার কর্মকর্তা প্রশাসক হিসেবে যোগদান করেন।
এসকেএস