
দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলের প্রার্থী অলি আহমদ।
নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন, জামায়াতে ইসলামীর ৭৭ জন। এর বাইরে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
নির্বাচনে দুইজন প্রার্থী থাকায় বিধি অনুযায়ী তফসিল অনুসারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের নিয়ে আলাদা বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন সিইসি।
বিএইচ