শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে: সাঈদ খোকন
প্রকাশিত - জুলাই ১৪, ২০১৭ ১০:৩৯ পিএম


আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে তা বলা যাবে না। তবে নিয়ন্ত্রণে আনতে নাগরিকদের সচেতনতা জরুরি। এটাকে মহামারী বলা যাবে না। এই রোগের যে ব্যাপকতা রয়েছে, তা আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনব।’
শুক্রবার নগর ভবনে আয়োজিত চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি ৩০৩ জন স্প্রে ম্যান, ১৪৮টি ফগার মেশিন এবং ২৭১টি হস্তচালিত মেশিন দ্বারা পরিচালিত মশক নিধন কার্যক্রম সরেজমিন পরিদর্শন এবং অঞ্চল ৪ এ চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসি এলাকায় কারও বাসার সামনে ফগার মেশিনে ওষুধ প্রয়োগের সময় কেউ বাসার ভেতরে যাওয়ার আহ্বান জানালে কর্মীরা যেতে বাধ্য থাকবে। তিনি বলেন, সীমিত লোকবল নিয়ে ডিএসসিসি চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.