সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৯২৯ টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৮৮ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।