সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮০ শতাংশ। ফান্ডটি ৭৪০ বারে ১৮ লাখ ৬০ হাজার ৮৪৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। ফান্ডটি ১১১ বারে ৩ লাখ ২০ হাজার ১৪৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। ফান্ডটি ৪৪৫ বারে ১৭ লাখ ৭০ হাজার ৪৪৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিকদার ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.২৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.২১ শতাংশ, সায়হাম কটনের ৩.৯৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৩.৬১ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস