
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ পর্যায়ে নারী বিপনণ কর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিসরূপ ২০১৭ সাল থেকে প্রতিবছরই একটি বর্ণাঢ্য সম্মেলন আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ৭ম বারের মতো “নারী কর্মী সম্মেলন-২০২৬” মডার্ন গ্রিন সিটি পার্ক এন্ড রির্সোট এ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)।
মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস এর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি এন্ড সিএফও মিলটন বেপারী, এএমডি এন্ড একচুয়্যারী মিসেস আফরিন হক ও ইভিপি (উন্নয়ন প্রশাসন) মোঃ ফরহাদ জলিল। এছাড়াও সম্মেলনে কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একজন নারী হিসেবে আমি গর্বিত যে, ডেল্টা লাইফে আমরা সব সময় নারী বান্ধব পরিবেশ রাখতে সক্ষম হয়েছি। যেকোনো মূল্যে সে ধারা অব্যাহত থাকবে। এ বছর যে ব্যবসায়িক লক্ষ্যমাত্র অর্জন করে আপনারা এখানে সমবেত হয়েছেন আগামী বছরে তার দিগুন ব্যবসা করে আরও অধিক সংখ্যক কর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে নারী কর্মী সম্মেলন উদ্যাপন করবেন”।
অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “ডেল্টা লাইফের অগ্রযাত্রায় আমাদের নারী সহকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমের মাঠপর্যায়ে তাঁদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাঁদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টা শুধু প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যই নিশ্চিত করছে না, বরং অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথও সুগম করছে”।
সম্মেলনে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিযোগীতার মধ্যেমে যোগ্যতা অর্জনকারী প্রায় ৪০০ জন সফল নারী কর্মী অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে মাঠ পর্যায়ে কাজে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২১ জন নারী কর্মীকে পদক ও সনদ এবং ৫ জন নারী কর্মীকে দীর্ঘ কর্ম কালীন সম্মাননা স্মারক উত্তরীয় ও সনদ প্রদান করা হয়। নারী কর্মীদের সফলতার গল্প, নানাবিধ ইভেন্ট ছাড়াও এবারই প্রথমবারের মতো কর্মীদের তৈরী পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্য সামগ্রী “হাট বাজার” স্টলে প্রদর্শনের ব্যবস্থা করা হয় যা- সম্মেলনে ভিন্নমাত্রা যোগ করেছে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২০২৬ সালের নারী কর্মী সম্মেলনের সমাপ্তি হয়।
এএ