শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পিপিপির গতি বাড়াতে ৫৩ কোটি ডলার ঋণ অুনমোদন এডিবির
প্রকাশিত - জুলাই ১৯, ২০১৭ ৬:০৭ পিএম


বাংলাদেশের সরকারি বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) কার্যক্রমকে গতিশীল করতে ৫২ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির বোর্ড সভায় মঙ্গলবার এর অনুমোদন দেওয়া হয়েছে।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পিপিপি প্রকল্পের মধ্যেমে বৃহৎ ও মাঝারি অবকাঠামোর উন্নয়নে বাজার ভিত্তিক ঋণ কার্যক্রমের জন্য ৫০ কোটি ডলার এবং গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি মানের নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের জন্য ২ কোটি ৬০ লাখ ডলার দেওয়া হবে। দুই ধরনের ঋণ কার্যক্রমই তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবধা (পিপিআইডিএফ-৩) প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
এডিবি জানিয়েছে, কারিগরি সহায়তা আকারে বোর্ড সভায় সাড়ে ৭ লাখ ডলারের অপর একটি অর্থায়নও অনুমোদন করা হয়েছে। যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত্ব ইনফ্রাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লি. (ইডকল) এর উন্নয়নে কাজ করবে।
এ বিষয়ে এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ পিটার মারো উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে অবকাঠামোর উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়ার অংশ। কিন্তু প্রবৃদ্ধিকে টেকসই করতে হলে বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে গড়ে ৬ দশমিক ৩ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে গড়ে ৭ দশমিক ৪ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এই লক্ষ্য অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগ বর্তমান জিডিপির ২৯ শতাংশ হতে ২০২০ সাল নাগাদ ৩৪ দশমিক ৪ ভাগে উন্নীত করতে হবে। অর্থাত্ বছরে ৯ থেকে ১০ বিলিয়ন ডলার বাড়তি বিনিয়োগ করতে হবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.