সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫১ কোটি ৪০ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকার।
৩৪ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, টেকনো ড্রাগস পিএলসি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।
এসকেএস