সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ৭ টি শেয়ার ৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৪১ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৫৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ কোটি ৪২ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস