
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক প্রকাশিত Journal of Arts, Volume # 6, Number # 1-2 এর অনলাইন ভার্সন উদ্ধোধন অনুষ্ঠান বুধবার উপাচার্য মহোদয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডীন অধ্যাপক ড.
মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জার্ণালের অনলাইন ভার্সন উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রকাশিত জার্ণাল প্রিন্টেড ভার্সনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে ( http://www.jnu.ac.bd/ ) অনলাইন ভার্সনও পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোন অনুষদের জার্ণাল আইএসএসএন নাম্বারসহ অনলাইনে পাওয়া যাচ্ছে।
এই উদ্যোগ গবেষকদের গবেষণা কাজে সহায়তা করবে। জার্ণালের অনলাইন ভার্সন প্রকাশের জন্য কলা অনুষদের ডীন ও
সম্পাদনা পরিষদ অক্লান্ত পরিশ্রম করেছেন। এমন একটি উদ্যোগ গ্রহনের জন্য কলা অনুষদের ডীনকে ধন্যবাদ জানান শিক্ষকরা।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস