ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রীমের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৮.২০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯৬.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ানের ১১.৫১ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ১০.৬৪ শতাংশ, মেঘনা পেটের ১০.২৫ শতাংশ, গ্রামীণ ওয়ান স্কিম : টুয়ের ৯.৭৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৯.৬৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ৮.৫৭ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস