নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
ওই শিক্ষককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক ছাত্রের মায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার অভিযুক্তকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষকের নাম মাহবুবুর রহমান (২৫)। তিনি মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
িএবিষয়ে মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভুক্তভোগী এক শিশুর মা তার সন্তানকে দেখতে ডুমরতলা গ্রামে অবস্থিত ওই মাদরাসায় আসেন। এ সময় ভুক্তভোগী শিশু (৮) তার মাকে জানায়, মারাসার শিক্ষক মাহবুবুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে ধর্ষণ করেছেন। শিশুটির মা বিষয়টি সঙ্গে সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষকে জানান। মাদরাসা কর্তৃপক্ষ শিশুটির কাছে এসব বিষয়ে জানতে চাইলে সে তার সঙ্গে ঘটা সব কিছু খুলে বলে।
এ সময় ওই মাদরাসায় থাকা অন্য আরো পাঁচ ছাত্র তাদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানায়।
এদিকে এসব ঘটনা প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা শনিবার (৫ সেপ্টেম্বর) সদর থানায় মামলা করেন। মামলার ১০ ঘণ্টা পর অভিযুক্ত মাদরাসাশিক্ষককে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, ‘এক ভুক্তভোগী নারী তার বাচ্চাকে ধর্ষণ করেছে এমন অভিযোগ নিয়ে থানায় আসেন।
বিষয়টি আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলার পরিপ্রেক্ষিতে এজহারনামীয় আসামি মাহবুবুর রহমানকে মামলা রুজুর ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করি। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।’
এনজে