সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১০ বারে ১ লাখ ২৭ হাজার ৮৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ৬ হাজার ১০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯ বারে ১ লাখ ৩৮ হাজার ৮৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- গোল্ডেন সনের ৩.৭৩ শতাংশ, এরামিট সিমেন্টের ৩.৪২ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৩.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.২৮ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.২৪ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ দর কমেছে।
এসকেএস