
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) কতৃক প্রেরিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নিয়োগ, পদোন্নতি/ পদোন্নয়ন বিষয়ক অভিন্ন নিতীমালা প্রত্যাখানের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল বেলা বারো টা ইউজিসির অসামঞ্জ্যপূর্ণ অভিন্ন নীতিমালা প্রত্যাখানের দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বার্তার পাঠান। প্রেস বার্তায় উল্লেখিত বিষয় গুলো হলো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশেনের অভিন্ন নীতিমালায় যে অসংগতি পূর্ন ধারা রয়েছে তা সুরাহা না হওয়া পর্যন্ত এই অভিন্ন নীতিমালা কার্যকর করা যাবে না।
এছাড়াও শিক্ষকদের মধ্যে যাদের পদোন্নতি ইতোমধ্যে পাওনা হয়েছে এবং হবে তাদেরকে পূর্বের নীতিমালা অনুযায়ী পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরারবর সুপারিশ করার বিষয়টিও উল্লেখ আছে।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন নীতিমালার মধ্যে অসমাঞ্জ্যস্য বিষয়গুলো চিহ্নিত করতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন ব্যাবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। কমিটির সদস্যেদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।