শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমানে পাশের হার ৬৮.৯১
প্রকাশিত - জুলাই ২৩, ২০১৭ ১১:০৭ এএম


এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম নাহিদ জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
এদিকে শিক্ষার্থীরা দুপুর ১টার পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, যে কোনো মোবাইলের এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.