জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন গ্যাস তেল জ্বালানির সংকট রয়েছে। আমরা সংসদে কথা বলেছি, আমরা এর সমাধানে অংশ নিতে চাই। কিন্তু সরকার সুযোগ দিবে না। তিনি আরো বলেন ‘আমরা প্রস্তাব দিলাম, আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা এই টিমটাকে কাজ করার জন্য সরকারের সাথে যুক্ত করতে চাই। কিন্তু তাদের কাছ থেকে কোন সারা পাই নাই। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট আপনারা নেন সমস্যা নাই। কিন্তু মানুষকে এই যন্ত্রনা থেকে মুক্তি দেন।
শনিবার সকাল ৬টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে ইসলামাী শিক্ষা আন্দোলনের ছাত্র নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত শেষে মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। এরপর তিনি শহীদ আব্দুল মালেক ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এনজে