ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার বা ২২২ দশমিক ৮ মাইল গভীরে।
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তানভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এনজে