পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইট শেয়ার ইস্যু করে ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাইট শেয়ার ইস্যুর জন্য আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
নতুন ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করতে কোম্পানিটি প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে মোট ৯৬ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৯১২টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। রাইট শেয়ার ইস্যু থেকে সংগ্রহ করা অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করবে জিপিএইচ ইস্পাত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর রাইট শেয়ার পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য আলাদা রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এর আগেও একাধিকবার মূলধন সংগ্রহ করতে চেয়েছিল জিপিএইচ ইস্পাত। কিন্তু কোম্পানির দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় প্রস্তাব বাতিল করে কমিশন।
এসকেএস