সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৪০ বারে ৩ লাখ ৫১ হাজার ১৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯ বারে ৮ লাখ ১৫ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমরা টেকনোলজিসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৪ বারে ৮৯ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লুব-রেফের (বাংলাদেশ) ৮.৮২ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৮.৪২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৮.০৫ শতাংশ, আরামিটের ৭.৯১ শতাংশ, গোল্ডেন সনের ৭.৭৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৪১ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৭.২৭ শতাংশ দর কমেছে।
এসকেএস