শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিএম কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষা সমাপনী
প্রকাশিত - জুলাই ২৩, ২০১৭ ৪:২৬ পিএম

সরকারি বি.এম কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই সোমবার কলেজ অডিটরিয়ামে এ শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিদায়ী শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল।
শিক্ষার্থীদের শপথ বাক্যটি হল- আমি শপথ করছি যে, মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট থাকবো। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে বর্ণবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেবনা বরং প্রতিহত করবো। এই বিদ্যাপিঠ সরকারি ব্রজমোহন কলেজ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পেশাগত জীবনে সূচারুভাবে প্রয়োগে স্বচেষ্ট থাকবো। হে স্রষ্টা, আমাকে শক্তি দিন, আমি যেন মার্তৃভূমির সেবা করতে পারি এবং বাংলাদেশকে একবিংশ শতাব্দীর বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় একটি শক্তিশালী, সুখী, সমৃদ্ধ, উন্নত ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখতে পারি। আমিন!
এসময় আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম, সহযোগী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব এ এস কাইয়ুম উদ্দীন আহমেদসহ বিভাগের অন্যান শিক্ষকমন্ডলী।
সানবিডি/বিএমসি/অনিক/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.