শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া আর নেই
প্রকাশিত - জুলাই ২৪, ২০১৭ ৬:৩৪ পিএম


আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়া আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন।
হৃদরোগের সমস্যা নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসহাক মিয়া। এছাড়া বিভিন্ন জটিল সমস্যা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
ইসহাক মিয়ার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.