
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল আটটা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ঢাকাটাইমসকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান। তিনি জানান, খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।