সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৩০ বারে ৩৮ লাখ ২৩ হাজার ৪৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮১ বারে ৬ লাখ ৩৫ হাজার ৮৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ১৬২ বারে ৬২ লাখ ৫৮ হাজার ৯৯৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।