সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮০৯ বারে ৫ লাখ ৭৮ হাজার ১৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৯৭১ বারে ৪ লাখ ১৭ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৩১ বারে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সেনা ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৯.৮৩ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের-১ ৯.৬২ শতাংশ, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯.৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.২৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ ও আলহাজ্ব টেক্সটাইল মিলসের ৮.৭৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস