
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে সকল আবাসিক হলের ফাঁকা স্থানগুলোতে ফলজ ও বনজ গাছের চারা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শেখ হাসিনা হলের সামনে কৃষ্ণচ’ড়া গাছের চারা লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি কর্মসূচির শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন । কর্মসূচির উদ্ভোধনের পর শেখ হাসিনা হলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমনারে সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। আলোচনসা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. শাহাদাৎ হোসেন আজাদ, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ সাতটি আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ইবি/তারিক/এসএস