ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭.৮৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭.২৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ, বেক্সিমকোর ৬.৫১ শতাংশ, বিডি থাইয়ের ৬.৩৩ শতাংশ ও তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস