পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে ‘ ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি পিএলসি’ হবে। ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস