সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি..পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৩৬ বারে ২২ লাখ ৪৯ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটি ৬৩১ বারে ৭৮ লাখ ৯৫হাজার ৮৯৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। ফান্ডটি ১ হাজার ২১৭ বারে ২৫ লাখ ৫৬ হাজার ২৪৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ন্যাশনাল ফিড মিলের ৯.৪৬ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৯৪ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭০ শতাংশ, বেক্সিমকোর ৭.৯৬ শতাংশ ও সোনারগাঁ টেক্সটাইলের ৭.৫১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস