
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ও সাধারণ সম্পাদক পদে প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া নতুন কমিটি ঘোষণা করেন।
এছাড়া নতুন কমিটিতে সহ সভাপতি রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শাহজাহান ও ল্যান্ড ল এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব ক্রিষ্টিন রিচার্ডসন, কোষাধ্যক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম, যুগ্ন-সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা কামাল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুল কবীর, সাংগঠনিক সম্পাদক ইনস্টিটিউট অব মডার্ণ ল্যাঙ্গুয়েজ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোন্তাসির হাসান।
এছাড়া সদস্যপদ লাভ করেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ইব্রহীম খলিল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাশরিক হাসান, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ তাসফিক, ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন মাহী, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারিজুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মো: আসাদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রভাষক কাজী ফারুক হোসেন।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে অপর দল নির্বাচন প্রক্রিয়া পদ্ধতিতে নীল দল গঠন করতে যাচ্ছে।